ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

র‌্যাবের ঝটিকা অভিযান: ফরিদপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ কুখ্যাত অস্ত্রধারী আটক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে

অস্ত্রসহ ফরিদপুরে র‌্যাবের জালে কুখ্যাত অস্ত্রধারী

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের কোতয়ালী থানার গুহ লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার এবং এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।
আজ শনিবার ১ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানার ২ নং কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গুহ লক্ষীপুর এলাকার বাসিন্দা।
র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত শাহিন মোল্লার বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র‍্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।

নিউজটি শেয়ার করুন

র‌্যাবের ঝটিকা অভিযান: ফরিদপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ কুখ্যাত অস্ত্রধারী আটক

আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬