ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

র‌্যাবের অভিযানে বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার করেছে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা থেকে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩০)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় গতকাল রবিবার ২১ জুন রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বোয়ালমারী থানাধীন ডোবরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানার দুটি পৃথক ডাকাতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।
এর মধ্যে একটি মামলায় (মামলা নং-৭২, তারিখ: ২৮/০২/২০২০) ৩৯৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অপর মামলায় (মামলা নং-০৮, তারিখ: ০৯/০৪/২০২০) একই ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সর্বমোট তার বিরুদ্ধে ১০ বছরের সাজা ছিল। র‌্যাব জানায়, আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

র‌্যাবের অভিযানে বোয়ালমারীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার করেছে

আপডেট সময় : ০৮:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬