রাজেন্দ্র কলেজে সমাজকর্ম বিভাগের মাঠকর্ম কার্যক্রমের সূচনা
- আপডেট সময় : ০৫:১৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মাঠকর্ম অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৬ আগস্ট বেনিফিশিয়ারি’জ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)-এর সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শাহ সোহেল আহমেদ। তিনি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমাজকর্মের জ্ঞানকে কার্যক্ষেত্রে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির। তিনি মাঠকর্মের বিভিন্ন দিক, সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা এবং পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএফএফ-এর মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসী এবং মাঠকর্ম অনুশীলনে অংশগ্রহণকারী সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঠকর্ম কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।





















