ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রাজিব স্মৃতি চায়না বার নাইট ফুটবলের শিরোপা জিতল রাকিব এন্টারপ্রাইজ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে

রাজিব স্মৃতি চায়না বার নাইট ফুটবলে চ্যাম্পিয়ন রাকিব এন্টারপ্রাইজ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে রাজিব স্মৃতি চায়না বার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রথখোলা একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাকিব এন্টারপ্রাইজ। রানারআপ হয়েছে রথখোলা একাদশ।
গতকাল শুক্রবার ১১ সেপ্টেম্বর রাতে শহরের কমলাপুর বালির মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় রাকিব এন্টারপ্রাইজ।
কমলাপুর যুব কল্যাণ সমিতির আয়োজনে এ টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে ২৪ টি দল অংশ নেয়। গত ৪ সেপ্টেম্বর হতে প্রতিযোগিতাটি শুরু হয়।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।

বক্তারা বলেন, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফরিদপুরে ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলা ও টুর্নামেন্ট আয়োজনের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের জুইন। প্রতিযোগিতার স্পন্সর ছিল ইন্টেরিয়র পয়েন্ট বিডি, ফরিদপুর।
খেলা পরিচালনা করেন মিনার বিশ্বাস, রেজাউল করিম রাব্বি ও উর রহিম। টুর্নামেন্ট কমিটির সভাপতি লিখন মন্ডল, সাধারণ সম্পাদক সজীব শিকদারসহ সংশ্লিষ্টরা সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিন খান এবং ধারাভাষ্য দেন এস এম উজ্জ্বল।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন

রাজিব স্মৃতি চায়না বার নাইট ফুটবলের শিরোপা জিতল রাকিব এন্টারপ্রাইজ

আপডেট সময় : ০৪:৫৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬