ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রাজবাড়ী জেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৫ জনকে কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীতে মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার ১৫ জুন সকাল ১০.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী মোঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যবৃন্দ রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর লক্ষীপুর, লোকোশেড এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করে গাঁজা সহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো: আবিদ হোসেন রাতুল (২৬), মো: মনির রায়হান (১৯), সাধন সরকার (৩২), রিপাত (১৯) ও জাহিদুল হাসান হিমেল (২৭)। পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক আটক আসামীদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী জেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৫ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬