ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আজ শনিবার ২ মে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়ালন্দঘাট থানাধীন বরকত সরদার পাড়া এলাকায় দৌলতদিয়া ঘাট-রাজবাড়ী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন— নূর মোহাম্মদ হাওলাদার (২৫), লিটন (২৭) ও মরিয়ম বেগম (২৫)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:১৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬