ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রাজবাড়ীর গোয়ালন্দে ১৩০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৬০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
আজ বৃহস্পতিবার ৬ আগস্ট র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ইস্তানপুর ভাটাপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে নাজমা বেগম (৪০)। র‌্যাব জানায়, তার কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া নাজমা বেগম কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাজমা বেগম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীর গোয়ালন্দে ১৩০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬