ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রাজবাড়ীতে র‍্যাব-১০-এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

(র‍্যাব-১০)-এর অভিযানে চুরি মামলার প্রধান আসামি ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক মো. উজ্জল খান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
র‍্যাব-১০-এর ফরিদপুর সিপিসি-৩ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার ৩ এপ্রিল রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উজ্জল খান রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আদিল উদ্দিন খানের ছেলে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৩, তারিখ ১৫ জানুয়ারি ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৪৬২/৩৮০ ধারায় দায়ের করা চুরি মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়া রাজবাড়ী সদর থানার জিআর মামলা নং-২৭৬/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও ছিলেন তিনি। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৪২ মিনিটে রামকান্তপুর এলাকার মো. সৌরভ মল্লিকের দোকানের তালা ভেঙে নগদ প্রায় ৩ লাখ টাকা এবং আনুমানিক ১ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় উজ্জল খানকে প্রধান আসামি করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে র‍্যাব-১০-এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

আপডেট সময় : ০২:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬