রাজবাড়ীতে র্যাবের জালে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত আসামি
- আপডেট সময় : ০৫:১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর থানা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সজীব হোসেনকে (৪২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর দিবারাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সজীব হোসেন রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল ধুঞ্চি এলাকার নাজিবুর রহমানের ছেলে। র্যাব জানায়, ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নং-৩০/২৬৩, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৩(খ)-এর মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















