ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন : গ্রেপ্তার ৩

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীতে চাঞ্চল্যকর চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহান (বয়স উল্লেখ নেই) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা ও কালো টি-শার্টসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার (১০ অক্টোবর) ভোর ৪টার দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে জেলার দাদসী ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদসী ইউনিয়নের বক্তারপুর গ্রামের ফিরোজ সরদার বাবু (৩৪) ও মো. রিয়াজ সরদার (২৩) এবং সমেসপুর গ্রামের মো. শরীফ (২৭)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রোহানের বাবা মো. ফরহাদ চৌধুরী (৫৪)। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদসী ইউনিয়নের ধুলদী রঘুনাথপুর গ্রামে। গত ৫ অক্টোবর (সোমবার) বিকেল আনুমানিক ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন রোহান। এরপর তিনি আর ফিরে আসেননি।

ছেলেকে খুঁজে না পেয়ে পরদিন ৬ অক্টোবর (মঙ্গলবার) রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৯১) করেন তাঁর পরিবারের সদস্যরা।

পরে ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৫টার দিকে দাদসী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের দিলীপ সেনের একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পেট কাটা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা মো. ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। গতকাল ৯ অক্টোবর (শুক্রবার) রাজবাড়ী সদর থানায় মামলা নম্বর ১৭ হিসেবে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে জানা যায়, জমিজমা নিয়ে পূর্বশত্রুতা এবং পরিকল্পনার অংশ হিসেবে রোহানকে ডেকে নেওয়া হয়। পরে গামছা ও টি-শার্ট দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহ যাতে পানিতে ভেসে না ওঠে, সে উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে পেট কেটে দেওয়া হয়। এরপর আলামত নষ্ট ও মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে বালুভর্তি বস্তা বেঁধে পরিত্যক্ত ডোবায় ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে, রোহান হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও একটি গামছা ফিরোজ সরদার বাবুর শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়। শ্বাসরোধের কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা কালো টি-শার্ট মো. রিয়াজ সরদারের শয়নকক্ষ থেকে জব্দ করা হয়।

এ ছাড়া নিহত রোহানের পরিহিত স্যান্ডেল দাদসী ইউনিয়নের বক্তারপুর এলাকায় বিনয় কুমার দাসের একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামতগুলো বিধি অনুযায়ী জব্দ করেছে পুলিশ।

রোহান নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা, ঘটনার প্রকৃত কারণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় আদালতে প্রমাণসাপেক্ষ। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন : গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬