ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রাজবাড়ীতে মাদক মামলার যাবজ্জীবন আসামি গ্রেপ্তার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১৮ , ০৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। আজ শুক্রবার ১৫ মে দুপুরে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন মো. আইয়ুব মোল্লা (৩৭)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা এবং আ. জলিল মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ শুক্রবার ১৫ মে দুপুর আনুমানিক ২টা ১ মিনিটে গোয়ালন্দঘাট থানার গফুর মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আইয়ুব মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ‌গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৪, তারিখ ২৪ ডিসেম্বর ২০১৪ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৩(খ) ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব মোল্লা স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে মাদক মামলার যাবজ্জীবন আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬