ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

রাজধানীর লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ‍গ্রেপ্তার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৭৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গা থানার দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা (৪৩)কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সোমবার ৪ মে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা মহানগর পুলিশের লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় হায়দার মোল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হায়দার মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হরুপদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গা থানার জিআর মামলা নং-৭৭/১৯ (তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০১৯) মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত ছিলেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। হায়দার মোল্লার বিরুদ্ধে ঢাকার ধামরাই থানায় আরও দুটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ‍গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬