র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তি
রাজধানীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ লিয়াকত গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৪৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ লিয়াকত (৩৮)কে গ্রেফতার করেছে র্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার ৬ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আজিমপুর এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শেখ লিয়াকত সদরপুর উপজেলার গফুর মাতুব্বর ডাঙ্গী গ্রামের শেখ আতিয়ারের ছেলে। তিনি ফরিদপুর জেলার সদরপুর থানার মামলা নম্বর-০৮, তারিখ ০৮/০৬/২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(০১) এর ১০(ক) ধারায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। একই মামলায় তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড ও দেওয়া হয়। এছাড়াও তিনি ভাঙ্গা উপজেলা থানার সিআর নং-১৯৭/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানা গেছে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ লিয়াকত স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















