ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

যুক্তির লড়াইয়ে মুখর মধুখালী : তরুণ-তরুণীদের নিয়ে মহিলা পরিষদের চমৎকার আয়োজন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস পালন ২০২৬ উপলক্ষে তরুণ-তরুণীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সরকারি আইনউদ্দীন কলেজের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করেন।
বিতর্কের বিষয় ছিল “মাদক ও মাল্টিমিডিয়া যুগের ব্যবহার”। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে মহিলা পরিষদ মধুখালী উপজেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম, সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সাংগঠনিক সম্পাদক শুল্কা ভৌমিক, লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা ও আন্দোলন সম্পাদক মিলি ইসলাম উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি আইনউদ্দীন কলেজের প্রভাষক আব্দুল জলিল ও প্রভাষক তরিকুল ইসলাম। স্পিকারের দায়িত্ব পালন করেন কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং নারী আন্দোলনের সঙ্গে তরুণ-তরুণীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তির লড়াইয়ে মুখর মধুখালী : তরুণ-তরুণীদের নিয়ে মহিলা পরিষদের চমৎকার আয়োজন

আপডেট সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬