ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : গ্রেপ্তার ২৬ জন কারাগারে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং হামলার এই ঘটনায় জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন আজমল (৪০), সোলাইমান (৪০), শান্ত (২৪), জসীম উদ্দিন (২২), সজিবুর রহমান আকবর (১৯), ইকবাল মিয়া (৩৬), তানভীর আহমেদ (১৮), রাশেদ (১৮), রকি আহমেদ সাগর (২৪), আলমগীর (৪৭), শরীফ (২৫), সালাম (৩২), কাল্লু মিয়া (৩৬), সুমন (৪২), ফারুক (৩৯), অপু (২৫), জুয়েল (২৬), সাদ্দাম হোসেন (৩২), ইয়াছিন (২২), চাঁন মিয়া (৪৮), ফালান (৪৬), আব্দুল করিম (৪৫), গোলাম রাব্বী (১৮), ছিদিক (৪৬), মিনু (৪০) ও শিল্পী বেগম (৫০)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন ১৪ নম্বর আউটফল স্টাফ কোয়ার্টারের একটি পরিত্যক্ত ভবনে মাদকবিরোধী অভিযান চালায় এসআরবি-১০-এর একটি দল। অভিযানের শুরুর দিকে পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং মাদক বিক্রির নগদ টাকাসহ চারজন মাদক কারবারিকে আটক করে।
আটককৃতদের ছিনিয়ে নিতে তাদের স্বজন এবং স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ অজ্ঞাতনামা ১২০ থেকে ১৩০ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও ইট-পাটকেল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আচমকা হামলা চালায়। হামলাকারীরা কর্তব্যরত পুলিশ ও এসআরবি সদস্যদের লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গুলি বর্ষণ করে। একপর্যায়ে তারা সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে হামলাকারীরা কিছুটা পিছু হটলে অভিযান পরিচালনাকারী দলটি আহতদের নিয়ে নিকটস্থ গোলাপবাগ মাঠে অবস্থান নেয়।
এই বর্বর হামলায় এসআই মো. মোরশেদ আলী মোল্লা (মাথায় আঘাতপ্রাপ্ত), নায়েক মো. ইমদাদুল হক ও এসআই আবু সালেহ মুসাসহ ৩ জন সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে এই ঘটনায় ২৮ অক্টোবর এসআরবি-১০-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. আহাদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত ও হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করে।
যাত্রাবাড়ী থানার মামলার তদন্ত কর্মকর্তা সৌমিত্র সরকার জানান, গ্রেপ্তারকৃত ২৬ আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। ঘটনার মূল হোতা ও এজাহারভুক্ত পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

যাত্রাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা : গ্রেপ্তার ২৬ জন কারাগারে

আপডেট সময় : ০৩:১৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬