ট্রেন্ডিং :
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজবাড়ীতে প্রাণ হারালেন ক্রিকেটার ওয়াহিদ হাসান জোহান
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৭৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর বন্ধন স্পোর্টিং ক্লাবের নিয়মিত ক্রিকেটার ওয়াহিদ জাহান জোহান এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। আজ বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর স্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হন।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জোহানের অকাল মৃত্যুতে ফরিদপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সতীর্থ, শুভাকাঙ্ক্ষী ও পরিচিত জনরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জোহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।




















