ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকীতে

‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে

পল্লী কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকীতে অতিথিবৃন্দ। ছবি-সংগৃহীত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পল্লী কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ‌২ এপ্রিল বিকালে ফরিদপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন, ফরিদপুরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোঃ ইসমাইল জবিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়ক ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং সিভিল সার্জন ডা. হাসান মাহমুদ।

জসিম ফাউন্ডেশন ‌এর সভাপতি ‌সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ‌‌প্রফেসর আব্দুস সামাদ প্রমূখ।‌ অনুষ্ঠানে বক্তারা পল্লী কবি জসীম উদ্দিনের জীবন, সাহিত্যকর্ম ও গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, পল্লী কবি জসীম উদ্দিন শুধু ফরিদপুরের গর্বই নন, তিনি সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বিশ্বদরবারে তুলে ধরেছে। অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর রচিত ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাহিত্যপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় ‌বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

কবি জসীম উদ্দিন–এর ৫০তম মৃত্যুবার্ষিকীতে

‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬