মিলাদ ও দোয়ার মাধ্যমে মেগচামীতে উদ্বোধন হলো বিএনপির নতুন কার্যালয়
- আপডেট সময় : ০৬:০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মৃধার বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
মধুখালী উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর হোসেন খান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন।অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও মেগচামী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ডিআই মৃধা, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও মেগচামী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ রোকনুজ্জামান ভুট্টো, উপজেলা জাসাসের সহসভাপতি শেখ মো. সবুজ এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিবুল আহসান।

মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরিফুল ইসলাম, মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম স্বপন, রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিবুল ইসলাম সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আয়নাল মোল্যা, কৃষকদল নেতা মো. জুলহাস মিয়া, শ্রমিক নেতা মো. ইয়াকুব শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





















