ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং সকল নাগরিকের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসনে আরা খানমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, কার্যকরী কমিটির সদস্য হাসিনা মমতাজ লাভলী, লিগ্যাল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, সুশীল সমাজের প্রতিনিধি শ্যামল বিশ্বাস ও নিবেদিতা দাস এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস।

বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে। ধর্ম, বর্ণ ও পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিকের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ‌সারা বছর সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মানবাধিকার নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬