ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মানবসেবায় জামায়াতে ইসলামী : বহরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে

বহরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১ জুলাই বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে বহরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের আয়োজনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখার আমীর এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাই জোয়াদ্দার। তিনি বলেন, দরিদ্র ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এসময় বক্তব্য দেন স্থানীয় নেতা শরিফ মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. জাহিদুল ইসলাম। দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

মানবসেবায় জামায়াতে ইসলামী : বহরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬