মানবতার ফেরিওয়ালা নারায়ণ চন্দ্র বাঁড়ই : রক্তশূন্যতা রোগীকে রক্ত দিয়ে বাঁচালেন প্রাণ
- আপডেট সময় : ১০:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রক্তশূন্যতায় আক্রান্ত এক রোগীর জীবন বাঁচাতে বি পজিটিভ (B+) রক্তদান করেছেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর মহানগর শাখার সহ-সভাপতি ও নিয়মিত স্বেচ্ছা রক্তদাতা নারায়ণ চন্দ্র বাঁড়ই।
আজ শনিবার ৪ জুলাই বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুরের সমন্বয়ে এ রক্তদান কার্যক্রম সম্পন্ন হয়। জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে সংগঠনের উদ্যোগে রক্তদাতা নারায়ণ চন্দ্র বাঁড়ই স্বেচ্ছায় রক্তদান করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক দায়িত্ববোধ থেকে তারা নিয়মিত অসুস্থ ও সংকটাপন্ন রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করে আসছেন। নেতৃবৃন্দ বলেন “মানুষ মানুষের জন্য”—এই আদর্শকে সামনে রেখে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে সময় মতো রক্ত পাওয়ায় রোগীর আত্মীয়-স্বজন রক্তদাতা কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।




















