ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মাদক মামলায় হাজিরা দিতে এসে ফের গাঁজাসহ ধরা : ৬ মাসের কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৩ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে আদালতে হাজিরা দিতে এসে গাঁজাসহ ধরা পড়লেন মাদক মামলার আসামি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে মাদক মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গাঁজাসহ ধরা পড়েছেন এক আসামি। এসময় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো. নাজমুল কবীর এই দণ্ড দেন। গতকাল সোমবার ৩ আগস্ট দুপুরে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। আসামি কাশেদ মোল্লা (৭১) ফরিদপুরের মধুখালী উপজেলার মৃত মতি মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মধুখালী থানার একটি মাদক মামলায় নিয়মিত হাজিরা দিতে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার আদালতে প্রবেশ করেন আসামি কাশেদ মোল্লা। এসময় তার হাতে একটি ব্যাগ থাকায় আদালতের স্টাফ মেহেদী ও মুরাদ নিরাপত্তাজনিত কারণে তার ব্যাগে কী আছে তা জানতে চাইলে তিনি গড়িমসি শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি মাদকের কথা স্বীকার করেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খবর দেওয়া হয়। উপস্থিত সবার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কাশেদের ব্যাগ তল্লাশি করলে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এর সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাসেল কবির ও আদালতের পেশকার জিয়ারত মিয়া জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ এনে আদালতে সংক্ষিপ্ত বিচারের আবেদন করেন। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

নিউজটি শেয়ার করুন

মাদক মামলায় হাজিরা দিতে এসে ফের গাঁজাসহ ধরা : ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬