ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন

মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ ও দুর্নীতির মতো অপরাধ সহ্য করা হবে না

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন কিভাবে সমাজকে সুন্দর করা যায়। ছবি-সংগৃহীত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সামগ্রিকভাবে সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তাই মাদক কে ভাবে বাংলাদেশ থেকে নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে শ্মশান কালী মন্দিরের বার্ষিক পূজা-অর্চনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ ও দুর্নীতির মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। একইসঙ্গে মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি হিসেবে দেশের যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খান জাহান আলীর মাজার, মহাস্থানগড়সহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও পুনরুদ্ধারের পরিকল্পনার রয়েছে। পাশাপাশি তিনি যাত্রাপালা, কবিগান, ভাওয়াইয়া, মুর্শিদি ও মারফতি গানসহ গ্রামীণ লোকজ সংস্কৃতি পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে। মন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক ও সৌন্দর্যমণ্ডিত দিক। যার যে রাজনৈতিক আদর্শ রয়েছে, সে অনুযায়ী মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করবে, এটাই গণতন্ত্রের মূল কথা। তবে মতভেদের কারণে সমাজে বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। বিভাজন পরিহার করে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, সরকার দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দোকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী সার্কেল) আজম খান, বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার ভূমি শিব্বির আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন

মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ ও দুর্নীতির মতো অপরাধ সহ্য করা হবে না

আপডেট সময় : ০৪:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬