মরহুম বদরউদ্দিন মাতুব্বরের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৫:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় মরহুম বদরউদ্দিন মাতুব্বরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৬ জুন মরহুমের পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্যা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এমদাদুল হক বাচ্চু। সঞ্চালনা করেন মরহুমের পুত্র রিপন হোসেন লিপু।

আলোচনা সভায় বক্তারা মরহুম বদরউদ্দিন মাতুব্বরের কর্মময় জীবন, সততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজক পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।




















