ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে আনসার সদস্য নিয়োগ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আজ বুধবার ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন নবনিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা। তারা ২৪ ঘণ্টা তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন। প্রতি ৮ ঘণ্টা পরপর শিফট পরিবর্তন হবে এবং প্রতিটি শিফটে তিনজন করে আনসার সদস্য হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সেবাগ্রহীতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সারোয়ার বলেন, হাসপাতালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি দালালমুক্ত পরিবেশ গড়ে তুলে রোগীদের হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। তিনি জানান, হাসপাতালের সেবার মান উন্নয়নে আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিরাপত্তা বৃদ্ধি এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত হলে সাধারণ মানুষ আরও সহজে ও নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের মাধ্যমে হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত হবে এবং রোগীদের আস্থা বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে আনসার সদস্য নিয়োগ

আপডেট সময় : ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬