ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মধুখালীতে সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসনের দিনব্যাপী উচ্ছেদ অভিযান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৪ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে সরকারি ও পৌরসভার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ‌ বুধবার ১৯ আগস্ট সকাল ১০ টা থেকে মধুখালী মরিচ বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। দিনব্যাপী এ অভিযান মধুখালী রেলগেট এলাকা, ঢাকা-খুলনা মহা সড়কের পৌর এলাকার রাস্তার দুই পাশ সহ বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে।

অভিযানে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ এবং দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযান পরিচালনা করছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম, মধুখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. বরকত আলী, হিসাবরক্ষক মো. রাজিব হাসান, লাইসেন্স পরিদর্শক হাবিবুল বাশার সুমন, কনজারভেন্সি ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পৌর এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সরকারি ও পৌরসভার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মধুখালীতে সরকারি জমি উদ্ধারে উপজেলা প্রশাসনের দিনব্যাপী উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬