মধুখালীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় মধুখালী উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করেন মহিলা দলের নেতাকর্মীরা।
মধুখালী উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা সুলতানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাপিয়া আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন এবং মধুখালী পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রবিনা আক্তার রিতা। এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হবে নারী ও পরিবারবান্ধব সরকার। নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে আরও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।




















