ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মধুখালীতে নসিমন উল্টে কিশোর রাহুল মোল্লার মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে

অন্যের ভূলের জন্য অকাল মৃত্যু কিশোর রাহুল মোল্লার

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালীতে নসিমন উল্টে রাহুল মোল্লা (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের রাইকদহ ব্রিজ সংলগ্ন মধুখালী-
মজুরদিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল মোল্লা মধুখালী উপজেলার উলুহাট গ্রামের বাকি মোল্লার ছেলে।
জানা যায়, কুয়াশদিয়া এলাকা থেকে নসিমনে করে বাড়ি ফেরার সময় রাইকদহ ব্রিজের পাশে ছাগল বাঁধা দড়ির সঙ্গে নসিমনের ধাক্কা লাগে। এতে নসিমনটি উল্টে রাহুল গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে রাহুলের মৃত্যু হয়।
খবর পেয়ে মধুখালী থানার এসআই মুক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মধুখালীতে নসিমন উল্টে কিশোর রাহুল মোল্লার মৃত্যু

আপডেট সময় : ০৯:০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬