ট্রেন্ডিং :
মধুখালীতে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫-৫০ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ১২ সেপ্টেম্বর সকালে বোয়ালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় কিছু ব্যাগ পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোনো স্থানে অপরাধ সংঘটিত হওয়ার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহটি এখানে ফেলে রাখা হতে পারে। নিহতের পরিচয় শনাক্তকরণ এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তদন্ত কার্যক্রম শুরু করেছে।





















