ট্রেন্ডিং :
মণ্ডপ পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম তৃতীয় দিনের মতো নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।

পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
এ সময় শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় মন্দির কমিটির
নেতৃবৃন্দ এবং স্থানীয় ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















