ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ভুল চিকিৎসায় প্রাণ গেল কনিকার : শোকসন্তপ্ত পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে

পেটে গজ নিয়ে দেড় মাস যন্ত্রণা ভোগ, অবশেষ বিদায় নিলেন মা কনিকা, বাড়িতে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ডাক্তারের অবহেলায় সিজারিয়ান রোগীর মৃত্যুর ঘটনায় আজ শুক্রবার ২১ আগস্ট সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী কনিকার বাড়ি পরিদর্শন করেছেন স্বাস্থ্যন্ত্রী সাখাওয়াত হোসেন। উল্লেখ্য, ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ ছিল। অপারেশনের এক মাস ২০ দিন পর ঢাকা কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডল (৩৫) নামে ওই রোগীর মৃত্যু হয়।

নিহত কনিকা মণ্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী। গত বুধবার ১৯ আগস্ট দিবাগত রাত সোয়া ২টায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাসুর সমির মন্ডল জানান, গত ২৯ জুন সিজারিয়ান অপারেশনের জন্য তার ছোট ভাইয়ের স্ত্রী কনিকা মন্ডল ফরিদপুরের সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসক লক্ষ্মী রানী দত্তের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তান প্রসব করান। পরদিন থেকেই কনিকার অস্বাভাবিকভাবে পেট ফুলে যায়।

পরে গত ৩ জুলাই তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর দাবি, ৭ জুলাই চিকিৎসক আব্দুল জলিলের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কনিকার পেটে গজ থাকার বিষয়টি ধরা পড়ে। ওইদিনই অস্ত্রোপচার করে তার পেট থেকে গজ বের করা হয়। এরপর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কনিকা। পরে গত বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনা গতকাল বৃহস্পতিবার ২০ আগস্টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের নজরে আসে। তার নির্দেশে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার ২১ আগস্ট সকালে সড়ক পথে নিহত কনিকা মন্ডলে বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন পরিদর্শনকালে তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান, এ সময় তার নিজ তহবিল থেকে ৫০ হাজার টাকা শোকাহত পরিবারের হাতে তুলে দেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার বিষয়ে আশ্বাস্ত করেন।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ী সিভিল সার্জন এসএম মাসুদ ও ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ভুল চিকিৎসায় প্রাণ গেল কনিকার : শোকসন্তপ্ত পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬