ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী : প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমপি নায়াব ইউসুফের ধন্যবাদ
- আপডেট সময় : ০৪:১৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুঃসময়ের সহযোদ্ধা ও রাজপথের অকুতোভয় সৈনিক রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব অর্পণ করায় বিএনপির তথা ফরিদপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ ব্যাপারে তিনি বলেন, বিএনপির দুঃসময়ের একজন সহযোদ্ধা এবং রাজপথের অকুতোভয় সৈনিক হিসেবে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দলের প্রতি তাঁর ত্যাগ, সাহস ও নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে।
রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব অর্পণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।
এ জন্য তিনি বিএনপির পক্ষ থেকে এবং ফরিদপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















