ট্রেন্ডিং :
ভাঙ্গায় সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে উঠান বৈঠক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুকডোবা এলাকায় মো. শাহাবুদ্দিনের বাড়িতে জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়ে স্থানীয়দের অবহিত করেন।
এ সময় কাউলীবেড়া ইউনিয়নের ইউপি সদস্য মোছা. বিউটি বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।





















