ট্রেন্ডিং :
ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নুরুল ইসলাম চোকদার (৫৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার আজিমনগর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নুরুল ইসলাম চোকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত আব্দুল হক চোকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি দল আজিমনগর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম চোকদারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পূর্বে রুজু হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ভাঙ্গা থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার রয়েছে বলে থানা প্রশাসন জানিয়েছে।





















