ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ গুরুতর আহত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. কামাল শেখ (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ১৬ জুন সকাল আনুমানিক ৬টার দিকে ভাঙ্গা থানার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত কামাল শেখ চুমুরদী গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় টেকেরহাট থেকে ভাঙ্গাগামী একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর পিকআপটি ঘটনাস্থল থেকে চলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ গুরুতর আহত

আপডেট সময় : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬