ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ভাঙ্গায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষ : আহত ২

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ দুজন আহত হয়েছেন। গতকাল রোববার
(২৫ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের গোলচত্বর এলাকায় কৃষি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ভাঙ্গার মাধবপুর গ্রামের ইজাজুল মোল্লার ছেলে সাগর (২৫) এবং শিলাদর চর সদরদী গ্রামের ওহাব ভূঁইয়ার স্ত্রী খোদেজা বেগম (৫৫)।জানা যায়, সাগর মোটরসাইকেলে ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হন। এ সময় ভ্যানের যাত্রী খোদেজা বেগমও আহত হন।
স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও ভ্যানটি হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষ : আহত ২

আপডেট সময় : ০৩:১৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬