ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ভাঙ্গায় মহিলা দলের কর্মী সম্মেলন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
এ ছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের নেতৃবৃন্দ ‌ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে নারীদের জীবনমান উন্নয়নে গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তারা বলেন ‌ অভিযোগ করেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট ও নৈরাজ্য হয়েছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে যারা হামলা-মামলা ও নানা বঞ্চনার শিকার হয়েছেন এবং দলের অস্তিত্ব রক্ষার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের দলীয় পর্যায়ে যথাযথ মূল্যায়ন করা হবে। এর পূর্বে ‌‌ বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় মহিলা দলের কর্মী সম্মেলন

আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬