ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মোসা. ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুরিয়া সদরদী এলাকায় মিঠু শিকদারের ছাগলের ফার্মের পূর্ব-উত্তর পাশে খুলনা-ঢাকাগামী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোহেলদিয়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল শিকদারের স্ত্রী। বর্তমানে তিনি ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী এলাকার নাজিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফাতেমা বেগম রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানার এসআই মো. শাকুর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:১৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬