জুলাই গণঅভ্যুত্থান দিবস
ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৯:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সভা শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সম্ভাব্য সমাবেশস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রস্তুতি সভায় অনুষ্ঠানের সার্বিক আয়োজন সুশৃঙ্খল, সফল ও স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।





















