ভাই ভাই সার্বজনীন মন্দিরে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ঘিরে ভক্তদের সমাগম
- আপডেট সময় : ০৭:৫১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
বিশ্ব মানবতার কল্যাণ কামনায় ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার ভাই ভাই সার্বজনীন মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
দামোদর মাসব্যাপী নগর কীর্তন শেষে আয়োজিত এ অনুষ্ঠানে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, পদাবলী কীর্তন, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ। আগামীকাল মঙ্গলবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি হবে।
গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রীধাম শ্রীঅঙ্গনের শ্রী নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী।
অনুষ্ঠানের শেষ দিনে পদাবলী কীর্তন পরিবেশন করেন শ্রীমতি অঞ্জলী সরকার (সাতক্ষীরা) ও শ্রীমতি অনিমা সরকার (মানিকগঞ্জ)।
অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ ও ভক্তিমূলক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এতে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, হরিনাম সংকীর্তনের মাধ্যমে মানবকল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ধর্মীয় এ আয়োজন সফল করতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।




















