ট্রেন্ডিং :
বোয়ালমারী ও আলফাডাঙ্গায় দুর্গাপূজা নিয়ে মতবিনিময়
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

গতকাল শুক্রবার ১৬ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।




















