বোয়ালমারীতে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকাসহ কাইয়ুম মোল্লা (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা গেছে, গত ১৯ জুলাই ২০২৬ বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বোয়ালমারী থানাধীন ছোলনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কাইয়ুম মোল্লাকে আটক করা হয়। পরে তার দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪৫ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





















