ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মালবোঝাই নসিমন উল্টে মোঃ সোহাগ (২৩) নামে এক নসিমন ‌চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৩ মে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ বোয়ালমারী উপজেলার অমৃতনগর এলাকার মোঃ কামাল মোল্যার ছেলে। জানা যায়, বিকেলে মালবোঝাই নসিমন নিয়ে যাওয়ার সময় কোন্দারদিয়া এলাকায় একটি স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। এ সময় নসিমনের হ্যান্ডেল চালক সোহাগের পেটে ঢুকে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬