ট্রেন্ডিং :
বোয়ালমারীতে ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:৪৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৬০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ২২ আগস্ট ভোর আনুমানিক ৬ টার দিকে বোয়ালমারী থানা সংলগ্ন স্টেশন রোডের আজাহার মার্কেটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের মধ্যে জনশ্রুতি রয়েছে। তবে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহে র সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ টি থানায় নেওয়া হয়। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















