ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ

বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা বরখাস্ত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত গতকাল রবিবার ২৬ জুলাই এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সহকারী কমিশনার (ভূমি), বোয়ালমারীর সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা অনুসারে ইমরান শেখকে ২৬ জুলাই ২০২৬ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ

বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ১০:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬