ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবী বিসিবির নতুন অ্যাডহক কমিটি বাতিলের

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন অ্যাডহক কমিটি গঠন নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি দাবি করেছে, কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত ও রাজনৈতিক সংশ্লিষ্টতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। আজ‌ মঙ্গলবার ৭ এপ্রিল সংগঠনটির ক্রীড়া সেল সম্পাদক আরমানুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় করণের অভিযোগ ক্রীড়াঙ্গনের স্বাধীনতা ও পেশাদারিত্ব কে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে নতুন কমিটিতে তামিম ইকবাল-কে প্রধান করে রাজনৈতিক ও পারিবারিক সংযোগ‌সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও উল্লেখ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, এ ধরনের নিয়োগ দেশের ক্রিকেটের উন্নয়নের পরিবর্তে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। সংগঠনটি তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো— ১) বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ অ্যাডহক কমিটি অবিলম্বে বাতিল করা, ২) নিরপেক্ষ, যোগ্যতা-ভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা, ৩) দেশের ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার পক্ষে অবস্থান নেয়। তাই দেশের ক্রীড়াঙ্গনকেও একই মানদণ্ডে পরিচালনার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের ক্রিকেটকে বিতর্কমুক্ত রাখারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবী বিসিবির নতুন অ্যাডহক কমিটি বাতিলের

আপডেট সময় : ০২:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬