বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের মৃত্যুতে এমপি শহিদুল ইসলামের শোক
- আপডেট সময় : ১০:৪৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৮৩ , ০৪ বার পড়া হয়েছে
কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় তিনি বলেন, “কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ স্যারের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শিক্ষকতার মতো মহান পেশায় থেকে তিনি জীবনভর যে আলোর শিক্ষা ছড়িয়ে গেছেন, তা অতুলনীয়। তাঁর হাত ধরে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রেখে চলেছেন।”
শোকবার্তায় তিনি আরও বলেন, একজন আদর্শ শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে নূর মোহাম্মদের ত্যাগ ও অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।





















