ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল-কে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর গতকাল মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে উপস্থিত হন তামিম ইকবাল এবং দায়িত্ব গ্রহণ করেন। এর আগে আমিনুল ইসলাম বুলবুল-এর সভাপতিত্বে পরিচালিত বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি।
এনএসসি জানিয়েছে, বিসিবির নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। পাশাপাশি বর্তমান কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কেও ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে।
নতুন গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যেই বিসিবির নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— ইসরাফিল খসরু, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদীন, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

নিউজটি শেয়ার করুন

বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন

আপডেট সময় : ০৫:০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬