ট্রেন্ডিং :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ফরিদপুরের কুমার নদে মাছের পোনা অবমুক্তকরণ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কুমার নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট পৌর বিসর্জন ঘাট এলাকায় কুমার নদে মাছের পোনা অবমুক্ত করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নদ-নদী ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।





















