ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের বিশেষ অভিযান :: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদপুরে একদিনে ৪৮ হামের রোগী শনাক্ত :: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান চসিক প্রশাসকের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ভাঙ্গায় সহিংসতায় নিহত রাজু মোল্লার নামে সড়ক হচ্ছে ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’ ফরিদপুর মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সহিংসতায় নিহত কৃষক দল নেতার পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন এইচএসসিতে সাফল্য :: কানাইপুর স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদপুরে নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে বিশেষ ওরিয়েন্টেশন সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এ সামাজিক ব্যাধি প্রতিরোধে ফরিদপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গীতে সমাজ বিকাশ যুব মহিলা সংস্থার উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সমাজ বিকাশ যুব মহিলা সংস্থার সভানেত্রী পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন। প্রধান আলোচক ছিলেন ব্লাস্টের ফরিদপুর জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ বিন্যাস প্রচেষ্টা-এর নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির এবং নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রিমি।
সভায় স্থানীয় ৩০ জন নারী অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতিকর দিক তুলে ধরেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইনের বিধান ও শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষা নিশ্চিত করা, পরিবারকে সচেতন করা এবং নারীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

বাল্যবিবাহ প্রতিরোধে ফরিদপুরে বিশেষ ওরিয়েন্টেশন সভা

আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬